সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে পাওয়ারপ্লেতে ৫২ রান করলেও শেষদিকে গতি ধরে রাখতে পারেনি দুর্দান্ত ঢাকা। তাসকিন আহমেদের নেতৃত্বে খেলতে নেমে ৮ উইকেট হারিয়ে মাত্র ১২৪ রান করেছে তারা.
বুধবার (৭ ফেব্রুয়ারি) টস হেরে ব্যাট করতে নেমে ৪ রানেই প্রথম উইকেট হারায় ঢাকা। ৪ রানে ফিরে যান এক ম্যাচ আগে বিপিএল অভিষেক হওয়া সাব্বির হোসেন। এরপর মোহাম্মদ নাঈম ও সাইফ হাসানের ব্যাটে এগোতে থাকে রানের চাকা। শুরুতে কিছুটা ধীরে-স্থির হয়ে খেললেও কিছু সময় পর আক্রমণাত্মক হন তারা। যদিও আউট হওয়ার আগে সাইফ ও নাঈমের স্ট্রাইকরেট ততটা আহামরি ছিল না।